শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট

কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট

কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আহত, মালামাল লুট

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি মিম নামের একটি মাছধরা ট্রলারে হামলা চালিয়ে প্রায় সারে ৩ লাখ টাকার মাছ, জাল ও জ্বালানি তেলসহ কয়েক  লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে জলদস্যুরা। এ ঘটনায় ওই ট্রলারের অন্তত ১২ জেলে আহত হয়েছে। আহত জেহাদ (৬), রিপন (৩২), শামিম (০৮)  ৩ জনকে কুয়াকাটা হাসপাতালে ও গুরুতর আহত ট্রলারের মাঝি আইয়ুব (৪০) কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বুধবার ভোররাত চারটার দিকে কুয়াকাটা থেকে ২৮ কিলোমিটার দক্ষিন পূর্ব গভীর সাগরের  খাম্বা বয়া বাতি এলাকায় এ ঘটনা ঘটে। আহত জেলেদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিন আইচা এলাকায়।

ট্রলারের মালিক ইব্রাহিম বলেন, গত বৃহস্পতিবার ১৪ জেলে নিয়ে ওই ট্রলারটি চরফ্যাশন থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। মাছ ধরা শেষে তারা তীরে ফেরার সময় চলতি অবস্থায় জলদস্যুদের একটি ট্রলার তাদের ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। পরে ২০ থেকে ২৫ জনের জলদস্যুর দল তাদের ট্রলারে উঠে দেশীয় অস্র নিয়ে হামলা চালায় ও মালামাল লুটে নেয়।

এবিষয়ে পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, যদিও ঘটনাটি নৌ-পুলিশের আওতায় না। তারপরও জেলেদের খোজ খবর নেয়া হয়েছে এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!