বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা আমতলীতে কাজ শেষ না হতেই সড়ক দেবে গেছে; কাজের অনিয়মের অভিযোগ স্থানীয়দের কলাপাড়ায় মা’রধ:র, হ-ত্যাচেষ্টার অভিযোগে শ্বশুরবাড়ির ৮ জনের বি’রু’দ্ধে মা’ম’লা কলাপাড়ায় সাংবাদিক ফোরামের সম্মাননা পেলেন এস এম আলমগীর হোসেন কলাপাড়ায় জমি বিরোধ নিয়ে অপপ্রচারের অভিযোগ, চার হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন
কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ

কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ

oplus_0

কলাপাড়ায় জমি নিয়ে সংঘর্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ

কলাপাড়া প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাহিদা আক্তার মুক্তাকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনরা তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় নাহিদা আক্তার মুক্তা বাদী হয়ে মো. মোস্তাফিজ সরদার (৩০), মো. মুজাফ্ফর সরদার (৪০), মো. নয়ন সরদার (৩৮) ও মো. আল আমিন সরদার (৩২)-এর বিরুদ্ধে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে নাহিদা আক্তার মুক্তা জানান, টিয়াখালী মৌজার এসএ ১৫০ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত প্রায় ১.৫০ একর জমি তার পিতার মালিকানাধীন। বিভিন্ন সময় আর্থিক প্রয়োজনের কারণে ওই জমির বিভিন্ন অংশ একাধিক ব্যক্তির কাছে বিক্রি করা হয় এবং ক্রেতাদের নিজ নিজ অংশের দখল বুঝিয়ে দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার দিন মোস্তাফিজ সরদার তার ক্রয়কৃত অংশে না গিয়ে অভিযোগকারীর দখলে থাকা জমিতে দখল নেওয়ার চেষ্টা করেন। এ সময় অভিযুক্তরা তার জমির সীমানা পিলার উপড়ে ফেলে নতুন পিলার স্থাপনের চেষ্টা করলে তিনি বাধা দেন। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মুজাফ্ফর সরদার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন, এতে তিনি আহত হন। এছাড়া অভিযুক্তরা তার শ্লীলতাহানিরও চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার বিষয়ে ন্যায়বিচার চেয়ে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান ওই নারী ইউপি সদস্য।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!