বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ, নম্বর বণ্টন নিয়ে বিতর্ক
কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে সকল ইউনিয়নের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের পর নম্বর বণ্টন নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণকারী কয়েকজন প্রার্থী অভিযোগ করেছেন, নম্বর প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। তাদের দাবি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম নিজের পছন্দের কিছু প্রার্থীকে বেশি নম্বর দিয়ে সহযোগিতা করেছেন।
এদিকে ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য ও সমালোচনা করতে দেখা গেছে। অনেকেই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, নিয়োগ ফল প্রকাশের কোন অনিয়ম হয়নি, বোর্ডে চারজন কর্মকর্তা ছিলেন, তারা সিলেট করে নিয়োগ ফল প্রকাশ করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল।

Oplus_131072
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply