শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন

কলাপাড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন

কলাপাড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহ, টেকসই সড়ক নির্মান, মিটার ভাড়া, ডিমান্ডচার্জ বাতিল সহ নানা দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৮ আগষ্ট বেলা ১১ টার দিকে পৌরশহরের মনোহরীপট্রিতে ” নাগরিক উদ্যোগ” কলাপাড়া’র আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।

বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কলাপাড়া শাখার সম্পাদক কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক মো.রফিকুল ইসলাম, প্রগতি পাঠাগারের আহবায়ক ও শিক্ষক আতাজুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাঈন নয়ন, ব্যবসায়ী মো.নিজাম উদ্দিন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন’ তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে এলাকার মানুষ পৈত্রিক ভিটেবাড়ী দিয়েছে, যার ক্ষতি পূরন এখনও মানুষ শতভাগ পায়নি। এখানে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের, কথা থাকলেও প্রতিদিন ক্ষনে ক্ষনে বিদ্যুত বিভ্রাট মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। এছাড়াও অযৌক্তিক ভাবে ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া নেয়া বন্ধ করতে হবে, নতুবা তারা আন্দোলন করতে বাধ্য হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!