বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
কলাপাড়ায় ব্যাংক গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ম্যানেজার গ্রেফতার
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় আল-আরাফা ইসলামী ব্যাংক আউটলেট শাখার ম্যানেজার মো. রাহাত ইসলাম (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) কলাপাড়া থানার এসআই ফোরকান মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে তাকে গ্রেফতার করে।
কলাপাড়া থানার এসআই মোঃ ফোরকান মিয়া জানায়, পাখিমারা বাজারে অবস্থিত আল-আরাফা ইসলামী ব্যাংক আউটলেট শাখার গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নীলগঞ্জ ইউনিয়নে পূর্ব দৌলতপুর গ্রামের মৃত জব্বারের ছেলে রাহাত ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply