শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিতর্ক, আহ্বায়কসহ একাধিক সদস্যের অব্যাহতি

কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিতর্ক, আহ্বায়কসহ একাধিক সদস্যের অব্যাহতি

কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিতর্ক, আহ্বায়কসহ একাধিক সদস্যের অব্যাহতি

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নবগঠিত উপজেলা কমিটি নিয়ে শুরুতেই বিতর্ক দেখা দিয়েছে। ৪৩ সদস্যের কমিটি ঘোষণার পর আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ একাধিক সদস্য অব্যাহতি নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১০ আগস্ট) পৃথক পৃথক প্রেস নোটের মাধ্যমে অব্যাহতির বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন সংশ্লিষ্টরা।

নবগঠিত কমিটির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি নিয়েছেন প্রধান শিক্ষক অবনী কুমার রায়। একই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিলাল পালও অব্যাহতি নিয়েছেন। প্রেস নোটে তিনি দাবি করেন, তাকে অবগত না করেই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তিনি কলাপাড়া পূজা উদযাপন ফ্রন্টের সহসভাপতির দায়িত্ব পালনের কথা জানান।

মনিলাল পাল অভিযোগ করেন, নবগঠিত কমিটির একাধিক সদস্য তাদের নাম কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়ে আগে থেকে অবগত ছিলেন না। তার দাবি, ধর্মীয় সম্প্রীতি ও হিন্দু সম্প্রদায়ের অনুভূতিকে বিব্রত করার মতো কোনো বিতর্ক সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানানো উচিত।

তিনি নবগঠিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে এর সদস্যদের একযোগে অব্যাহতি নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কার্যক্রম নিয়ে প্রতিবাদ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

এদিকে, কলাপাড়ায় দীর্ঘদিন ধরে পূজা উদযাপন ফ্রন্টের মাধ্যমে সুনামের সঙ্গে পূজা-পার্বণ ও ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বলে দাবি সংশ্লিষ্টদের।

তবে কমিটি গঠন নিয়ে ওঠা এসব অভিযোগের বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযোজন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!