শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার

কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার

কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব ডালবুগঞ্জ বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও মেরামত করা হয়েছে।

তুলাতলী থেকে ডালবুগঞ্জ বাজার, পূর্ব ডালবুগঞ্জ বটতলা হয়ে বাবলাতলা পর্যন্ত সংযোগ সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার ও মেরামতের কাজ সম্পন্ন করেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রুহুল আমিন রিজভী, প্রধান পৃষ্ঠপোষক আল আমিন হাওলাদারসহ ক্লাবের নির্বাহী কমিটি ও সদস্যরা।

ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রুহুল আমিন রিজভী, প্রধান পৃষ্ঠপোষক আল আমিন হাওলাদার জানান, জনসাধারণের দুর্ভোগ লাঘব ও এলাকার উন্নয়নে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি এলাকার তরুণ সমাজকে ইতিবাচক ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

পূর্ব ডালবুগঞ্জ বটতলা স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য হলো তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ক্লাবের সংশ্লিষ্টরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!