কলাপাড়ায় ধর্ষণে ব্যর্থ হয়ে তরুণীকে উলঙ্গ করে ভিডিও ধারন; লাখ টাকা মুক্তিপণ | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
কলাপাড়ায় ধর্ষণে ব্যর্থ হয়ে তরুণীকে উলঙ্গ করে ভিডিও ধারন; লাখ টাকা মুক্তিপণ 

কলাপাড়ায় ধর্ষণে ব্যর্থ হয়ে তরুণীকে উলঙ্গ করে ভিডিও ধারন; লাখ টাকা মুক্তিপণ 

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ 
কলাপাড়ায় ১৬ বছরের তরুণীকে ধর্ষণে ব্যর্থ হয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে খালাতো বোন জামাইয়ের সঙ্গে উলঙ্গ করে মোবাইলে ভিডিওসহ স্টীল ছবি ধারন করা হয়েছে। এমনকি অস্ত্রের মুখে জিম্মি করে বোনজামাই পলাশ হাওলাদারকে স্থানীয় ইউপি মেম্বার মাসুদ হাওলাদারের বাড়িতে একদিন আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। ধারণ করা উলঙ্গ ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে এসব করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কৌশলে পলাশ ওই বাড়ি থেকে পালিয়ে আসেন। এনিয়ে সালিশ বৈঠকে বসেন একটি মহল। শেষমেষ বুধবার দুপুরে কলাপাড়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের ঘটনা। তরুণীর মা শুক্কুরজান  লিখিত অভিযোগে জানান, সোমবার, ৩০ মার্চ রাতে সবাই ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে ঘরের সিঁদ কেটে একই এলাকার চান্দুপাড়া গ্রামের রাসেল খালাসী, আজিম হাওলাদার, বাবুল ভ‚ইয়া, রবিউল মোল্লাসহ মোট ছয় সন্ত্রাসী ঘরে ঢোকে। দেশীয় অস্ত্রের মুখে সকলকে বেধে তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে এক পর্যায়ে তরুণীকে নিয়ে যায় তার খালাতো বোনের জামাই পলাশ হাওলাদারের কক্ষে। সেখানে দুই জনকে উলঙ্গ করে মোবাইলে ভিডিও করে। এরই পরিবারের অন্য সদস্যরা ডাক চিৎকার করলে ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে পলাশকে ইউপি মেম্বার মাসুদ হাওলাদারের বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। দাবি করা হয় মুক্তিপণ বাবদ এক লাখ টাকা। এক পর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় পলাশ পালিয়ে বাড়িতে যায়। এমনকি এনিয়ে একটি প্রভাবশালীমহল সালিশ বৈঠকে মোটা অঙ্কের রফাদফা চালায়। এক পর্যায়ে থানায় অভিযোগ দেয় তরুণীর মা শুক্কুরজান। কলাপাড়া থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!