বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
Betsson bet login — guía completa নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে আমতলীতে অ্যাডভোকেসি সভা পায়রা বিদ্যুৎকেন্দ্রে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে বি’ক্ষো’ভ কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত অমাতলীতে প্রধানমন্ত্রীর দেয়া অতিদরিদ্র জনগোষ্ঠির কর্সংস্থান খাল খনন প্রকল্পে হরিলুট নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী কলাপাড়া প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দিলেন অভি বিশ্বাস
নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে আমতলীতে অ্যাডভোকেসি সভা

নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে আমতলীতে অ্যাডভোকেসি সভা

নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে আমতলীতে অ্যাডভোকেসি সভা

আমতলী প্রতিনিধিঃ সেবাদানকারীদের সঙ্গে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে আমতলী উপজেলা পরিষদ হলরুমে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার অ্যাকশন এইড বাংলাদেশ ও এনএসএস’র সহযোগিতায় অ্যাক্টিভিস্তা বরগুনার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। জানাগেছে, বন্যা ও জ্বলোচ্ছাস প্রবণ এলাকা উপকুলীয় অঞ্চল আমতলী ও তালতলী। প্রতিবছর বন্যা ও জ্বলোচ্ছাসের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকলে হয় উপকুলীয় অঞ্চলের অন্তত ছয় লাখ মানুষের। কিন্তু টেকসই বেড়িবাধ না থাকার কারনে উপকুলীয় অঞ্চলের মানুষ বেশ ঝুঁকির মধ্যে থাকে। ফলে তাদের দুর্যোগ ও দুর্যোগ পরবর্তী সময়ে জীবন জীবিকা নির্বাহ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাড়ায়। এ থেকে পরিত্রাণের লক্ষে মঙ্গলবার অ্যাকশন এইড বাংলাদেশ ও এনএসএস’র সহযোগিতায় অ্যাক্টিভিস্তা বরগুনার উদ্যোগে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এনএসএসের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সোহেল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আফজাল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. ফিরোজ আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. জসীম উদ্দীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম এবং বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার। প্রকল্প সমন্বয়কারী মো.মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আমতলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মো. আনোয়ার হোসেন সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী ও আবদুর রহমান সালেহ, কমিউনিটি কনসালটেশনের ফলাফল এবং উপজেলা কর্মপরিকল্পনা উপস্থাপন করেন ইয়ুথ সদস্য মুক্তা রানী ও ওয়াহিদুল করিম তনু।

সভায় বক্তারা বলেন, দুর্বল বেড়িবাঁধের কারণে বসতবাড়ি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয় এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধারের ব্যয় বেড়ে যায়। আগাম প্রস্তুতি ও সচেতনতার ঘাটতির কারণে জরুরি সাড়াদানে বিলম্ব হয় এবং মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি বাড়ে।

সভায় সরকারী কর্মকর্তা, সুশীল সমাজ, সাংবাদিক ও যুব সদস্যসহ ২০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভার শুরুতে একটি সচেতনতামূলক নাটক মঞ্চস্থ করা হয়। এ ছাড়া স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবি নিয়ে একটি গান পরিবেশন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!