বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় যুবককে মা’রধ’র করে মোবাইল-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে কু’পি’য়ে জ’খ’মে’র অভিযোগ, আদালতে মা’ম’লা কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে আমতলীতে অ্যাডভোকেসি সভা পায়রা বিদ্যুৎকেন্দ্রে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে বি’ক্ষো’ভ কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত অমাতলীতে প্রধানমন্ত্রীর দেয়া অতিদরিদ্র জনগোষ্ঠির কর্সংস্থান খাল খনন প্রকল্পে হরিলুট
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে কু’পি’য়ে জ’খ’মে’র অভিযোগ, আদালতে মা’ম’লা

কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে কু’পি’য়ে জ’খ’মে’র অভিযোগ, আদালতে মা’ম’লা

কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে কু’পি’য়ে জ’খ’মে’র অভিযোগ, আদালতে মা’ম’লা

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে মো. আমিনুল ইসলাম (৩০) নামে এক যুবককে কুপিয়ে ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমিনুল ইসলাম কলাপাড়া আদালতে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।

অভিযোগে জানা যায়, গত ২২ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দিঘর এলাকায় নিজেদের ভোগদখলীয় জমিতে বীজ রোপণের কাজ করছিলেন আমিনুল। এ সময় মো. জহিরুল দফাদার, কামরুল দফাদার, কহিনুর বেগম, শাহাদাত ও কামাল সেখানে গিয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, জহিরুল লোহার পাইপ দিয়ে আমিনুলের মাথা লক্ষ্য করে আঘাত করলে তা বুকে লেগে গুরুতর জখম হয়। কামরুল ছেনা দিয়ে মাথায় আঘাত করেন এবং অন্য আসামিরা লোহার পাইপ ও বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

আমিনুলের চিৎকারে তার বাবা ও স্থানীয়রা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে আমিনুলকে কাদার মধ্যে মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। এছাড়া তার বাবার পকেট থেকে নগদ ১৫ হাজার ৭০০ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা আহত আমিনুলকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!