শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ভাইকে পি’টি’য়ে ধারালো অ’স্ত্র দিয়ে কু’পি’য়ে জ’খ’মে’র অভিযোগ

কলাপাড়ায় ভাইকে পি’টি’য়ে ধারালো অ’স্ত্র দিয়ে কু’পি’য়ে জ’খ’মে’র অভিযোগ

Oplus_131072

কলাপাড়ায় ভাইকে পি’টি’য়ে ধারালো অ’স্ত্র দিয়ে কু’পি’য়ে জ’খ’মে’র অভিযোগ

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় মো. জুলহাস মৃধা (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার ছোট ভাই রুহুল আমিন মৃধার বিরুদ্ধে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আরামগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। আহত জুলহাস মৃধা ওই গ্রামের মৃত আব্দুল কাদের মৃধার ছেলে।

আহত জুলহাস মৃধার অভিযোগ, বাবা মারা যাওয়ার পর তার মায়ের কাছে থাকা টাকা ছোট ভাই রুহুল আমিন মৃধা বিভিন্ন কৌশলে নেওয়ার চেষ্টা করছেন। টাকা দিতে রাজি না হওয়ায় তার মাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। এর প্রতিবাদ করায় বিভিন্ন সময় তাকেও মারধর করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, শুক্রবার বিকেলে তাকে মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বাম পায়ের হাঁটুতে কোপ দেওয়া হয়। এতে গুরুতর জখম হলে তার পায়ে পাঁচটি সেলাই দিতে হয়েছে।

পরে তার বড় বোন রাশিদা বেগম তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, “এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!