শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
তালতলীতে ফ্যামিলি কার্ডসহ নানা প্রলোভন দেখিয়ে ধ’র্ষ’ণ’র অভিযোগ; যুবক গ্রে’প্তা’র

তালতলীতে ফ্যামিলি কার্ডসহ নানা প্রলোভন দেখিয়ে ধ’র্ষ’ণ’র অভিযোগ; যুবক গ্রে’প্তা’র

তালতলীতে ফ্যামিলি কার্ডসহ নানা প্রলোভন দেখিয়ে ধ’র্ষ’ণ’র অভিযোগ; যুবক গ্রে’প্তা’র

আমতলী প্রতিনিধিঃ ফ্যামিলি কার্ডসহ সরকারী বিভিন্ন সুবিধা দেয়ার প্রলোভন দেখিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে বশির মিয়া (৩৮) নামের এক যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ করেন ধর্ষণের শিকার ওই বৃদ্ধা। স্থানীয় জনতা বশিরকে আটক করে সুপারী গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনা ঘটেছে শনিবার দুপুরে তালতলী উপজেলার নলবুনিয়া কিল্লা এলাকায়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানাগেছে, উপজেলার মরা নিদ্রা গ্রামের নয়া মিয়ার ছেলে বশির মিয়া বাঁশ ক্রয় করতে শনিবার দুপুরে নলবুনিয়া কিল্লা এলাকায় যায়। ওই এলাকার একটি বাড়ীতে গিয়ে তিনি এক বৃদ্ধা নারী ও তার নাতনিকে দেখতে পায়। পরে তিনি বাঁশ কাটতে একটি দা প্রয়োজন বলে বৃদ্ধাকে জানান। কিন্তু ওই ঘরে দা না থাকায় নাতনিকে অন্য বাড়ীতে দা আনতে পাঠায় বশির। এ সুযোগে বশির ওই মহিলাকে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারী সুবিধা দেয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের প্রস্তাব দেয় কিন্তু বৃদ্ধা তাতে রাজি হয়নি। পরে বৃদ্ধাকে জোরপুর্বক ধর্ষণ করে এমন অভিযোগ ওই নারীর। ওই নারীর ডাক চিৎকালে এলাকার লোকজন ছুটে আসলে বশির পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় জনতা তাকে ধরে সুপারী গাছের সাথে বেঁধে রাখে। খবর পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। বশির তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী। স্থানীয় কয়েকজন বলেন, বৃদ্ধা নারীর ডাক চিৎকার শুনে এসে দেখি বশির দৌড়ে পালাচ্ছে। তখন আমরা তাকে ধাওয়া করে আটক করেছি। ওই নারী কান্নাজনিত কন্ঠে বলেন, মোর মান ইজ্জতের কিছুই রইলো না। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারী ভাতা দেওয়ার কতা কইয়্যা মোর সর্বনাশ হরছে। মুই এইয়্যার বিচার চাই। বশির অভিযোগ অস্বীকার করে বলেন, ফ্যামেলি কার্ড দেয়ার কথা বলেছি কিন্তু তার সাথে খারাপ কাজ করেনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

তালতলী থানার ওসি মোঃ সাইদুল ইসলাম বলেন, বাঁশ ক্রয়ের কথা বলে এক বৃদ্ধা নারীর সঙ্গে অনৈতিক ঘটনায় বশির নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!