শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
চেয়ারম্যান প্রার্থী হিসেবে নীলগঞ্জবাসীর দোয়া-সমর্থন চান আবুল কাশেম শেখ

চেয়ারম্যান প্রার্থী হিসেবে নীলগঞ্জবাসীর দোয়া-সমর্থন চান আবুল কাশেম শেখ

চেয়ারম্যান প্রার্থী হিসেবে নীলগঞ্জবাসীর দোয়া-সমর্থন চান আবুল কাশেম শেখ

কলাপাড়া প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৫ নং নীলগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাধারণ মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন ইউনিয়নের কৃতি সন্তান মো. আবুল কাশেম শেখ।

ঐতিহ্যবাহী শেখ পরিবারের সন্তান আবুল কাশেম শেখ সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের সাবেক ছাত্রনেতা ও সাবেক ভিপি। বর্তমানে তিনি কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের মতে, আবুল কাশেম শেখ একজন বিনয়ী, ভদ্র ও ক্লিন ইমেজের তরুণ সমাজসেবক। দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

তার বাবা মরহুম মোহাম্মদ রফিক উদ্দিন শেখ ছিলেন একজন বিশিষ্ট সমাজসেবক ও তিনবারের ইউপি সদস্য। এছাড়া তার বড় ভাই ও চাচাতো ভাইও সাবেক ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরিবারের সদস্যরা প্রায় ৩০ বছর ধরে নীলগঞ্জের মানুষের সেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

আবুল কাশেম শেখ বলেন, “আমি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। নীলগঞ্জ ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত, ন্যায়বিচার প্রতিষ্ঠিত এবং একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।”

তিনি আরও বলেন, পরিবর্তনের অঙ্গীকার ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করবেন। মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে নির্বাচিত হলে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!