শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
এ কেমন শত্রুতা নিরীহ প্রাণীর সঙ্গে!

এ কেমন শত্রুতা নিরীহ প্রাণীর সঙ্গে!

এ কেমন শত্রুতা নিরীহ প্রাণীর সঙ্গে!

মো. নাহিদুল হকঃ এ কেমন শত্রুতা নিরীহ প্রানীর সাথে। বিষাক্ত গ্যাস প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে দুই শতাধিক দেশি মুরগী। রবিবার ভোর রাতে কলাপাড়া পৌরশহরের সবুজবাগ এলাকায় শিক্ষকের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। এতে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। অবলা প্রানী গুলোর সাথে দুস্কৃতকারীদের এমন বর্বরতায় ওই এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

কলাপাড়া মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাকিম মৃধার স্ত্রী বলেন, দুই মাস পূর্বে তাদের বাড়িতে দেশীয় মুরগী পালন করার জন্য দুইটি খামার তৈরি করেন। এসব খামারে ২০০ পিছ দেশী মুরগীর বাচ্চা সংগ্রহ করে পরিচর্যা শুরু করেন। বর্তমানে ওই বাচ্চা গুলোর প্রায় ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজন হয়েছিল। রবিবার রাত তিনটার সময় ঘুমাতে যাওয়ার আগেও বেচে ছিল মুরগীগুলো। সকাল ৭ টার সময় ঘুম থেকে উঠেই দেখতে পান খামারের ভিতরে সব মুরগীগুলো মরে পড়ে আছে। দুস্কৃতকারীরা ভোর রাতেই মুরগীগুলোকে হত্যা করেছে বলে তিনি জানান। এ ঘটনায় সুষ্ঠ তদন্তসহ বিচারের দাবি করেন ভুক্তভোগী পরিবার।

 

খবর পেয়ে ঘটনা স্থানে গিয়ে কলাপাড়া প্রানী সম্পদ দপ্তরের উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা মো. আলী আহসান জানিয়েছেন তীব্র বিষক্রিয়ার ফলে মুরগীগুলো মারা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!