শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিগত ২৭ আগস্ট ২০২৬ তারিখে একাধিক অনলাইন নিউজ পোর্টালে পটুয়াখালী জেলার কলাপাড্য উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের ট্যাক্সের টাকা আত্মসাৎ শিরোনামে একটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক নিউজ প্রকাশ করা হয়। প্রকাশিত সংবাদে ইউনিয়ন পরিষদ প্রশাসক ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়। মূলত ২০২৫-২৬ অর্থবছরে তৃতীয় পক্ষ (মোঃ সোহাগ, পটুয়াখালী, মোবাইলঃ ০১৭১৪৩০৮৮৪১) এর সাথে চুক্তির মাধ্যমে তৃতীয় পক্ষ ও নীলগঞ্জ ইউনিয়নের গ্রাম পুলিশদের উপস্থিতিতে প্রতি ওয়ার্ড থেকে ট্যাক্স সংগ্রহ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ট্যাক্স সংগ্রহ করা শেষে তৃতীয় পক্ষ প্রশাসনিক কর্মকর্তার নিকট ট্যাক্স বইয়ের মুড়ির অংশ ও আর্থিক হিসাব বুঝিয়ে দেন। তৃতীয় পক্ষের হিসাব অনুযায়ী ৫,৪৯,২০৭/- (পাঁচলক্ষ উনপঞ্চাশ হাজার দুইশত সাত) টাকা ইউনিয়ন পরিষদ হিসেবে জমা হয়। ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ট্যাক্স বইয়ের মুড়ির অংশের সাথে আর্থিক হিসাব মিলিয়ে নেন। এতে উক্ত ৫,৪৯,২০৭/-(পাঁচলক্ষ উনপঞ্চাশ হাজার দুইশত সাত) টাকার হিসাব পাওয়া যায়। প্রকাশিত সংবাদে মিথ্যা তথ্য দিয়ে প্রশাসক ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাকে বিধি বহির্ভূতভাবে অভিযুক্ত করে সংবাদ প্রকাশ করেন ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন। প্রকাশিত মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হলে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ নাহিদ হাসান 

প্রশাসক

৫ নং নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ কলাপাড়া, পটুয়াখালী।

এবং

এস.এম. আবুল হাসানাত টিটু

প্রশাসনিক কর্মকর্তা 

৫ নং নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ কলাপাড়া,

পটুয়াখালী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!