শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে

কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে

কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় জাল-জালিয়াতির মাধ্যমে কাবিননামা তৈরি করার অভিযোগে পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কাজী মাওলানা মাঈনুদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ৩১ আগস্ট পটুয়াখালীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মরিয়ম নামে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন এবং টাকা আত্মসাতের অভিযোগে মজিবুর নামে এক ব্যক্তির বিরুদ্ধে পটুয়াখালীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

অভিযোগ রয়েছে, ওই মামলা থেকে নিজেকে রক্ষা করতে অভিযুক্ত মজিবুর ওই নারীকে নিজের স্ত্রী দাবি করে কাজী মাওলানা মাঈনুদ্দিনের মাধ্যমে একটি কাবিননামা তৈরি করে তা ট্রাইব্যুনালে দাখিল করেন।

পরবর্তীতে বিষয়টি নিয়ে আদালতে সন্দেহ সৃষ্টি হলে কাজী মাওলানা মাঈনুদ্দিনকে ট্রাইব্যুনালে তলব করা হয়। আদালতের কার্যক্রমে কাবিননামাটি জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!