সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কলাপাড়া বেকারি মালিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হারুন কলাপাড়ায় স্বামী কা’রাগা’রে, বসতভিটা দ/খ/ল ও হা/ম/লার অভিযোগে সংবাদ সম্মেলনে আছিয়া বেগম
আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

আমতলী প্রতিনিধিঃ আমতলীর পায়রা নদীতে চলাচলাকারী ইউটিলিটি টাইপ-৫০ নম্বর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ফেরি কর্তৃপক্ষ সোমবার দুপুরে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনা ঘটেছে রবিবার দিবাগত রাতে।

জানাগেছে, আমতলীর পায়রা নদী পারাপারে গত ৩৫ বছর ধরে তিনটি ফেরি চলাচল করছে। রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দুইজন দুর্বৃত্ত্ব মোটর সাইকেলে এসে ইউটিলিটি টাইপ- ৫০ নম্বর ভিআইপি ফেরির ইঞ্জিন কভারে পেট্টোল দেয়। পরে তারা ওই ফেরিতে থাকা ফেরির ইজারাদার প্রতিনিধি মোঃ আসলামের কক্ষের ছিটকারী আটকে দেয়। আসলাম টের পেয়ে ডাক চিৎকার দিলে লোজকন ছুটে এসে। মানুষের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ফেরিতে আগুন না দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ফেরির কর্তৃপক্ষ এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবী ফেরি কর্তৃপক্ষের।

ফেরির খালামী সায়েম বলেন, রবিবার দিবাগত রাত সাতে তিনটায় ফেরি পল্টনে আটকে রেখে ঘুমাতে যাই। ওই সময় একটি মোটর সাইকেল ফেরির পল্টনে এসে থামায়। পরে ইউটিলিটি টাইপ- ৫০ নম্বর ফেরির ইজারাদার প্রতিনিধি আসলামের কক্ষের ছিটকানী আটকে দিয়ে দুর্বৃত্ত্বরা ইঞ্চিন কভাবে আগুন দিতে পেট্টোল দেয়। ওই সময় আসলাম ডাক চিৎকার দিলে লোকজন ছুটে আসলে দুর্বৃত্ত্বরা মোটর সাইকেলে পালিয়ে যায়।

ফেরির চালক আব্দুল বারেক হাওলাদার বলেন, দুর্বৃত্ত্বরা ফেরিতে আগুন দিতে পেট্টোল দিয়েছে। কিন্তু ফেরির ইজারাদার প্রতিনিধি আসলাম টের পাওয়ার কারনে আগুন দিতে পারেনি।

বরগুনা সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আসাদুল ইসলাম বলেন, ইউটিলিটি টাইপ-৫০ ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়েছিল। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে জড়িত দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!