বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
খালের নাব্যতা সঙ্কটে হুমকির মুখে লাখো মানুষের জীবন জীবীকা; আশ্রয় নিতে গিয়ে জেলেরা পড়েন চরম বিপাকে কলাপাড়ার নীলগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে মতবিনিময় সভা কলাপাড়ার ধানখালীতে গ্রাম আদালতের কার্যক্রম বাড়াতে মতবিনিময় সভা প্লাস্টিক দূষণমুক্ত কুয়াকাটা গড়তে পৌরসভার উদ্যোগ, অংশীজনদের পরামর্শ সভা আমতলীতে গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হু”কি’র অভিযোগে ২০ নারীর সংবাদ সম্মেলন টিয়াখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন তানভীর মুন্সী শিক্ষার নামে বাণিজ্য, অনুমোদন ছাড়াই চলছে আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় ১২ বছর পরে হ/ত্যা মা’ম’লা’র যাবজ্জীবন দ’ন্ডপ্রাপ্ত আ’সা’মী আমতলীতে গ্রে প্তা র আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এ/সি/ড মেরে জ্ব/ল/সে দেয়ার হু ম কি আমতলীতে গ্রামীণ বাংক, কলেজ ও সড়কে আ/গু’ন
প্লাস্টিক দূষণমুক্ত কুয়াকাটা গড়তে পৌরসভার উদ্যোগ, অংশীজনদের পরামর্শ সভা

প্লাস্টিক দূষণমুক্ত কুয়াকাটা গড়তে পৌরসভার উদ্যোগ, অংশীজনদের পরামর্শ সভা

প্লাস্টিক দূষণমুক্ত কুয়াকাটা গড়তে পৌরসভার উদ্যোগ, অংশীজনদের পরামর্শ সভা

রাসেল মোল্লা, কলাপাড়াঃ দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা। এ লক্ষ্যে প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার (রিসাইক্লিং) এবং সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) বাস্তবায়নের বিষয়ে অংশীজনদের নিয়ে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় কুয়াকাটা পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।

কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু, কুয়াকাটা পৌর বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন বাবলু, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সভাপতি কে এম বাচ্চু, প্লাস্টিক ব্যবসায়ী সিরাজুল সিকদার ও নাজমা বেগম।

এ ছাড়া উত্তরণ, গুড নেইবারস, আবাস ও গ্রামবাংলাসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, প্লাস্টিক বর্জ্য এখন উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। যত্রতত্র প্লাস্টিক ফেলার কারণে সমুদ্রসৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামুদ্রিক প্রাণী ও প্রাকৃতিক পরিবেশ। পর্যটননির্ভর কুয়াকাটার পরিবেশ রক্ষা এবং পর্যটনশিল্পের টেকসই বিকাশের জন্য প্লাস্টিক বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা জরুরি।

তাঁরা বলেন, শুধু পৌরসভার উদ্যোগে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য স্থানীয় বাসিন্দা, পর্যটক, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, পরিবেশকর্মী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বর্জ্য উৎপত্তিস্থল থেকে পৃথক করা, নির্দিষ্ট স্থানে প্লাস্টিক ফেলা এবং পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহের ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তাঁরা।

সভায় কুয়াকাটার সমুদ্রসৈকত, উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

আয়োজকেরা জানান, প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার কার্যক্রম জোরদার এবং জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কুয়াকাটাকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব পর্যটননগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা তাঁদের।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!