বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
কলাপাড়ার নীলগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে মতবিনিময় সভা
আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা এস. এম. আবুল হাসনাত টিটু, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর করা, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি এবং সাধারণ মানুষের বিচারপ্রাপ্তি সহজ করতে সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply