বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক

নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলগঞ্জ ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ভোটের মাধ্যমে মো. আনোয়ার হোসেন শিকদারকে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি ও ডা. মো. আবুল কালামকে সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের হলরুমে এ সম্মেলন শুরু হয়। সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত ৯টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মো.মোস্তাফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা মো. মনিরুল ইসলাম, সহসভাপতি মাওলানা মো.নাইমুল ইসলাম নাঈম, সেক্রেটারি মৌলভী মো.মাহাবুবুল আলম, জয়েন্ট সেক্রেটারি মো. আবু হানিফ রেজা এবং আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো.মাজহারুল ইসলাম সুমন।

এ ছাড়া নীলগঞ্জ ইউনিয়নের কাউন্সিলরসহ ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থক সম্মেলনে অংশগ্রহণ করেন।

ভোটগ্রহণ শেষে সম্মেলনের সমাপনী পর্বে নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান। পরে তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান।

নবগঠিত কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে ২৫ জন বা তার বেশি সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। নতুন এ কমিটি ২০২৭-২০২৮ সেশনের জন্য আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!