কলাপাড়ার নিজামপুর প্রধান শিক্ষক কে বিদায়ী সংবর্ধনা | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
কলাপাড়ার নিজামপুর প্রধান শিক্ষক কে বিদায়ী সংবর্ধনা

কলাপাড়ার নিজামপুর প্রধান শিক্ষক কে বিদায়ী সংবর্ধনা

রিপোর্ট মো: নূরুল আমিনঃ

কলাপাড়ায় একটানা প্রায় ৩৩ বছর একই বিদ্যালয়ে চাকুরী করার পর অবসরে গেলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল হক ভদ্র।এ উপলক্ষে এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার শেষ বিকালে উপজেলার ৪৯ নং নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো: আল-আমিন। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কালিম মোহাম্মদ, ইউসুফপুর দাখিল বালিকা মাদ্রাসার সুপার মাও: শফিকুল ইসলাম, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও আপন নিউজ বিডি ডট কমের সম্পাদক এস এম আলমগীর হোসেন, ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আ: রব হাওলাদার, ইউপি সদস্য রানী বেগম, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের প্রভাষক মো: জয়নাল আবেদীন, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিন সন্নমত, সমাজ সেবক মো: রুহুল আমিন হাওলাদার এবং কলাপাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ প্রমুখ। সমাজ সেবক মো: আনোয়ার হোসেন রাড়ী ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপত্বি করেন। নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ: ছালাম জানান, ১৯৮৭ সালের ১৮ এপ্রিল বিদায়ী শিক্ষক সামসুল হক ভদ্র সহকারী শিক্ষক হিসাবে ৪৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম চাকুরীতে যোগদান করে একটানা ৩২ বছর ৭মাস একদিন একই বিদ্যালয়ে চাকুরী করে গত ১৯ নভেম্বর ২০১৯ তারিখ অবসর গ্রহণ করেন। সারা জীবন ধরে একই বিদ্যালয়ে সুনামের সাথে চাকুরী করার অনন্য গেীরভ অর্জন করার জন্য ওই শিক্ষকের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবর্ধনা সভাটির আয়োজন করা হলেও এলাকার সর্বস্থরের মানুষের স্বতস্ফুর্ত অংগ্রহণে এটি মিলন মেলায় পরিনত হয়। বিদায়ী শিক্ষকের সুদীর্ঘ কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে মর্মম্পর্শী ভাষায় স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন তাঁর বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। এতে অনুষ্ঠান স্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!