আমতলীতে ভুয়া চিকিৎসক গ্রেফতার এক মাসের কারাদন্ড | আপন নিউজ

শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন
আমতলীতে ভুয়া চিকিৎসক গ্রেফতার এক মাসের কারাদন্ড

আমতলীতে ভুয়া চিকিৎসক গ্রেফতার এক মাসের কারাদন্ড

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার গাজীপুর বন্দরের জসিম উদ্দিন হাওলাদার নামের এক ভুয়া চিকিৎসককে এক মাসের কারাদন্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এ আদেশ দেন।
জানাগেছে, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দরের অর্পিতা মেডিকেল হলে জসিম উদ্দিন হাওলাদার নামে এক ভুয়া চিকিৎসক নিজেকে এমবিবিএস পরিচয় দিয়ে দীর্ঘদিন চিকিৎসা দিয়ে আসছিল। মঙ্গলবার বেলা ১১ টার দিকে পটুয়াখালী র‌্যাব-৮ কোম্পানী কমান্ডার সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক জসিম উদ্দিন হাওলাদারকে গ্রেফতার করে। ওইদিন বিকেলে র‌্যাব-৮ সদস্য তাকে আমতলী ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক ইউএনও মনিরা পারভীন ভুয়া চিকিৎসককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন।
আমতলী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন বলেন, একজন ভুয়া চিকিৎসককে এক মাসের কারাদন্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!