বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় সংস্পর্শে আসা চার চিকিৎসকসহ চার সেবিকা আইসোলেশনে

কলাপাড়ায় সংস্পর্শে আসা চার চিকিৎসকসহ চার সেবিকা আইসোলেশনে

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া পৌরসভার নাচনাপাড়া এলাকার একজন মাছ ব্যবসায়ীর করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ কারণে করোনা আক্রান্ত ওই ব্যক্তির বাড়িসহ পার্শ্ববর্তী দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। তা ছাড়া এ ব্যক্তির সংস্পর্শে আসা কলাপাড়া হাসপাতালের তিনজন চিকিৎসক ও চারজন সেবিকা ও সাত জন ষ্টাফ আইসোলেশনে পাঠানো হয়েছে এবং  আজ (বৃহস্পতিবার) তাঁদের নমুনা সংগ্রহ করে  বরিশাল পাঠানো হবে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুধু মাত্র ্ঔষধের দোকান ব্যাথিত সব ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়েছে। এছাড়া করোনা আক্রান্তের বাড়িসহ ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।
 কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি কলাপাড়া পৌর শহরের একজন মাছ ব্যবসায়ী। তাঁর বয়স ৫০ বছর। গত ১০ মে জ্বর, সর্দি ও কাশি নিয়ে সে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়। ১১ মে তাঁর নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১২ মে দ্রুত তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। সে এখন সেখানকার করোনা ইউনিটে ভর্তি রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা  ডা: চিন্ময় হাওলাদার আরও বলেন, বুধবার রাত সাড়ে ৯টার সময় ওই ব্যক্তির করোনা পজিটিভ হওয়ার খবরটি আমাদের জানানো হয়েছে। এর পরই আমরা ওই ব্যক্তির সংস্পর্শে আসা কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ চার চিকিৎসক ও চারজন সেবিকা ও সাত জন ষ্টাফকে আইসোলেশনে পাঠিয়েছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!