শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু; বাড়ি লকডাউন

কলাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু; বাড়ি লকডাউন

আপন নিউজ ডেস্কঃ

কলাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে সনাতন ধর্মালম্বী ষাটোর্ধ্ব এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মহিপুর থানার আলীপুরের আমখোলা পাড়ায় নিজ বাড়িতে কোয়ারেয়ান্টাইনে থাকাবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার।
তিনি জানান, বৃদ্ধ ওই ব্যক্তি ১০দিন আগে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে আসলে স্থানীয় ইউপি চেয়াম্যানের তত্ত্বাবধানে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। মৃতের সংস্পর্শে আসা ওই পরিবারের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা জানান, মঠবাড়িয়া থেকে আসার পর তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইনে থাকার দশদিন পর আজ তার মৃত্যু হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, তাৎক্ষনিক ভাবে তার বাড়িসহ ওই এলাকা লকডাউন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মাদ শহীদুল হক জানান, খবর পেয়ে মৃতের বাড়িতে পুলিশ পাঠিয়ে বাড়িটি লকডাউন করা হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত রোগীর প্রক্রীয়ানুযায়ী মৃতের অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে এবং সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!