শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় মোটরসাইকেলের দুর্ঘটনায় আহত সুমন মারা গেছে

কলাপাড়ায় মোটরসাইকেলের দুর্ঘটনায় আহত সুমন মারা গেছে

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় মোটরসাইকেলের দুর্ঘটনায় আহত সুমন বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছে।

রবিবার সন্ধ্যায় পৌর শহরের ইসলামপুরের সমীর পালের ছেলে তিলক (২৮)। বাদুরতলী শাহজাহান ছেলে তানজিল (২৪) ও নাচনাপাড়ার মোঃ জামালের ছেলে সুমন (১৮) এরা তিনজন মোটরসাইকেলযোগে বাবলাতলা বাজারে পাইকারি কাঁচা বাজারের কালেকশন করতে যায়, কালেকশন শেষে বাড়ি ফেরার পথে রাত ৯ টার দিকে তুলাতলী নামক স্থানে মোটরসাইকেলের সামনের চাকার টায়ার বাস্ট হয়ে পুকুরে পড়ে যায়। এতে তিলক রাস্তায় ছিটকে পড়ে এবং তানজিল ও সুমন মোটরসাইকেলের সাথে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তিলক কে মৃত ঘোষণা করেন এবং তানজিল ও সুমন কে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত বরিশালে শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেয়।
আহতরা ভর্তির পর সুমন রাত সোয়া ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে পরিবার সূত্রে জানা যায়। তিলক ও সুমনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!