আমতলীতে সড়ক দুর্ঘটনায় পায়রা তাপবিদ্যুৎ কোম্পানীর মাইক্রোবাস চালক নিহত | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
আমতলীতে সড়ক দুর্ঘটনায় পায়রা তাপবিদ্যুৎ কোম্পানীর মাইক্রোবাস চালক নিহত

আমতলীতে সড়ক দুর্ঘটনায় পায়রা তাপবিদ্যুৎ কোম্পানীর মাইক্রোবাস চালক নিহত

আমতলী প্রতিনিধিঃ

পটুয়াখালী-আমতলী মহাসড়কের আমড়াগাছিয়া খানকায়ে সালেহিয়া কমপ্লেক্সের সামনে নিয়ন্ত্রন হারিয়ে পায়রা তাপ বিদ্যূৎ কোম্পানীর মাইক্রোবাস গাছের সাথে ধাক্কা লেগে চালক মোঃ শহীদুল ইসলাম নিহত হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত সোয়া ১১ টায়।
জানাগেছে,কলাপাড়া পায়রা তাপ বিদ্যুৎ কোম্পানীর মাইক্রোবাস গাড়ী (ঢাকা মেট্রো-থ-১১-৮৮৬০) কোম্পানীর লোক নামিয়ে পাবনা থেকে কলাপাড়ায় ফিরছিল। পথিমধ্যে বৃহস্পতিবার রাত সোয়া ১১ টার দিকে পটুয়াখালী-আমতলী মহাসড়কের আমড়াগাছিয়া খানকায়ে সালেহিয়া কমপ্লেক্সের সামনে নিয়ন্ত্রন হারিয়ে মাইক্রোবাসটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালক মোঃ শহীদুল ইসলাম গুরুতর আহত হয়। পুলিশ ও দমকল বাহিনীর লোকজন তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার পুলিশ লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত শহীদুলের বাড়ী কলাপাড়া উপজেলার নাচনাপাড়া গ্রামে। তার বাবার নাম ছাদেক সিকদার।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, নিহত শহীদুলের পরিবারের দাবীর প্রেক্ষিত লাশ উদ্ধার করে পরিবারের কাছে ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!