আমতলীতে যুবলীগ সাংগঠনিক সম্পাদকের খাদ্য সহায়তা বিতরন | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র
আমতলীতে যুবলীগ সাংগঠনিক সম্পাদকের খাদ্য সহায়তা বিতরন

আমতলীতে যুবলীগ সাংগঠনিক সম্পাদকের খাদ্য সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধিঃ

আমতলী উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুস সোবাহান লিটনের উদ্যোগে তিন’শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। শনিবার ইউএনও মনিরা পারভীন এ খাদ্য সহায়তা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ।
জানাগেছে, করোনা ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়ার পর আমতলী উপজেলায় অন্তত ৩০ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ে। এ কর্মহীন মানুষের কষ্ট লাঘবে আমতলী উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আবদুল সোবাহান লিটন উপজেলা হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরনের উদ্যোগ নেন। শনিবার উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিন’শ হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরন করা হয়। খাদ্য সহায়তা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার ও উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল সোবাহান লিটন প্রমুখ। প্রত্যেক হতদরিদ্র পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পিয়াজ ও এক লিটার তেল বিতরন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!