আমতলীতে মাছের পোনা অবমুক্ত | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
আমতলীতে মাছের পোনা অবমুক্ত

আমতলীতে মাছের পোনা অবমুক্ত

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে আমতলী উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে আবাসন ও গুচ্ছগ্রামের ১০টি জলাশয়ে পোনা বিতরন করা হয়। মাছের পোনা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মনিরা পারভীন।
জানাগেছে, অভ্যান্তরীন মাছের পোনা অবমুক্তকরনের উদ্যোগ নেয় আমতলী উপজেলা মৎস্য বিভাগ। উপজেলার আবাসন ও গুচ্ছ গ্রামের ১০টি জলাশয়ে বরিবার মাছের পোনা বিতরন করা হয়। ইউএনও মনিরা পারভীন উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করনের মধ্যে দিয়ে পোনা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। ১০টি জলাশয়ে তিন’শ ২৭.৫৬ কেজি মাছের পোনা বিতরন করা হয়। মাছের পোনা বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহবুবুল আলম, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, ক্ষেত্র সহকারী জগদীশ চন্দ্র বসু ও নাজির মোঃ মজিবুর রহমান প্রমুখ।
আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ দেশকে অর্থনৈতিক ভাবে শক্তিশালী করতে হলে মাছ চাষের বিকল্প নেই। মাছ দেশের জাতীয় সম্পদ। সকলের মাছ চাষ করে দেশকে সমৃদ্ধশালী করতে হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!