আমতলীতে আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরন | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
আমতলীতে আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলীতে আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধিঃ

সুপার সাইক্লোণ আম্ফানে ক্ষতিগ্রস্থ চার’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। সোমবার ইউএনও মনিরা পারভীন উপজেলার হলদিয়া ইউনিয়নে এ খাদ্য সহায়তা বিতরন কার্মক্রমের উদ্বোধন করেন।
জানাগেছে, সুপার সাইক্লোণ আম্ফান গত ২১ মে উপকুলীয় অ লে আঘাত হানে। ঘুর্ণিঝড়ের আঘাতে আমতলী উপজেলায় দুই হাজার পাঁচ’শ ঘর আশিংক ও সম্পুর্ণ বিধ্বস্থ হয়। অন্তত দশ হাজার গাছপালা উপড়ে পড়ে। উপজেলায় ব্যপক ফসলের ক্ষতি হয়। এই ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে হলদিয়া ইউনিয়নের চার’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। সোমবার ইউএনও মনিরা পারভীন এ খাদ্য সহায়তা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল ও এক লিটার তেল দেয়া হয়। খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মৃধা ও নাজির মোঃ মজিবুর রহমান প্রমুখ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, সুপার সাইক্লোণ আম্ফানে ক্ষতিগ্রস্থ হলদিয়া ইউনিয়নের চার’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!