শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু

কলাপাড়ায় করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু

আপন নিউজ ডেস্কঃ

কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামের বৃদ্ধা পিয়ারা বেগম (৭০) করোনার উপসর্গ নিয়ে সোমবার দিবাগত মধ্যরাতে বরিশালে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন। তিনি করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন বলে মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানিয়েছেন। তিনি আরও জানান, আব্দুল আলী চৌকিদারের স্ত্রী মৃত পিয়ারা বেগম প্রায় চার মাস পর্যন্ত মেয়েজামাই মোঃ মোসলেম এর মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের বাড়িতে থাকতেন। সে কিডনি, লিভারসহ শ্বসকষ্টে আক্রান্ত ছিলেন বলে পারিবারিকসুত্রে জানা গেছে। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, তার অবস্থার অবনতি হলে রবিবার বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়। এ ঘটনার পরে পুলিশ ও স্বাস্থ্য বিভাগ সেরাজপুর গ্রামে মৃতের জামাইবাড়িসহ আশাপাশের কয়টি বাড়ি লকডাউন করে দিয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার জানান, মৃতের সংস্পর্শে থাকা লোকজনের বাড়ি আপাতত লকডাউন করা হয়েছে। এদের নমুনা সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া করোনা প্রটোকলে তার মৃতদেহ দাফনের উদ্যোগ নেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!