বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
ইউএনও’র নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে; আমতলী থেকে সুন্দরবন লঞ্চ ছেড়ে গেছে

ইউএনও’র নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে; আমতলী থেকে সুন্দরবন লঞ্চ ছেড়ে গেছে

আমতলী প্রতিনিধিঃ
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের নিদেশে স্বাস্থ্যবিধি মেনেই মঙ্গলবার  আমতলী লঞ্চঘাট থেকে সুন্দরবন-৭ লঞ্চ ছেড়ে গেছে। গত দুই দিন স্বাস্থ্যবিধি না মেনে আমতলী লঞ্চঘাট থেকে এমভি হাসান-হোসেন ও এমভি ইয়াদ লঞ্চ ছেড়ে যায়। এ নিয়ে আপন নিউজ বিডি ডটকম সহ বিভিন্ন দৈনিক পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন নজরে আসে ইউএনও মনিরা পারভীনের। মঙ্গলবার আমতলী লঞ্চঘাটে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ ছাড়ার নির্দেশ দেন তিনি। তার নির্দেশ মতে সুন্দরবন-৭ লঞ্চটি নির্ধারিত সময়ের দুই ঘন্টা পূর্বেই ঘাট ছেড়ে যায়। এতে ওই লঞ্চের যাত্রীদের মাঝে প্রাণঘাতী করোনা আতঙ্ক কেটে প্রাণচা ল্যতা ফিরে এসেছে।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারী আকার ধারন করায় সরকার গত ২৬ মার্চ নৌ ও সড়ক পথে লঞ্চ ও বাস চলাচল বন্ধ করে দেয়। ওই সময় থেকেই গত দুই মাস নৌ পথে লঞ্চ  চলাচল বন্ধ ছিল। গত রবিবার সাধারণ ছুটি শেষ হয়। দুই মাস পরে ওইদিন এমভি হাসান-হোসেন  এবং গত সোমবার এমভি ইয়াদ-১ লঞ্চ দুটি স্বাস্থ্যবিধি না মেনে ধারন ক্ষমতার চেয়ে দ্বিগুন যাত্রী নিয়ে ঘাট ছেড়ে যায়। এতে ওই লঞ্চ দুটির যাত্রীদের মাঝে প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্ক বিরাজ করে।
এ নিয়ে আপন নিউজ বিডি ডটকম সহ বিভিন্ন দৈনিক পত্রিকার স্ব-চিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের নজরে আসে। মঙ্গলবার তিনি লঞ্চঘাটে অভিযান চালায় এবং স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সময়ের দুই ঘন্টা আগে দুপুর দুইটার দিকে সুন্দরবন ল টি ঘাট ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। ইউএনও’র নির্দেশ মতে লঞ্চটি স্বাস্থ্যবিধি মেনেই ঘাট ছেড়ে যায়। এতে ওই লঞ্চের যাত্রীদের মাঝে করোনা ভাইরাসের আতঙ্ক কিছুটা কেটে যায় এবং প্রাণ চাঞ্চাল্যতা ফিরে আসে।
মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, লঞ্চের প্রথম ও দ্বিতীয় তলার ডেকে যাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে আসন পেতে বসে আছেন। ইউএনও মনিরা পারভীন লঞ্চঘাটের পল্টনে দাড়িয়ে থেকে অতিরিক্ত আসা লোকজন সরিয়ে দিয়েছেন। লঞ্চটি দুপুর দুইটায় আমতলী ঘাট ছেড়ে গেছে।
লঞ্চের যাত্রী বশির মিয়া বলেন, লঞ্চে যাত্রী কম। যারা আছেন তারা কিছুটা স্বাস্থ্যবিধি মেনেই ডেকে আসন পেতে বসে আছেন। এভাবে লঞ্চে যাত্রীরা আসন পেতে বসলে করোনা ভাইরাসের প্রার্দুভাব থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে।
সুন্দরবন-৭ লঞ্চের সুপার ভাইজার মাইনুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি বজায় রেখে যাত্রীরা আসন পেতে বসেছে। ইউএনও স্যারের নির্দেশে নির্ধারিত সময়ের দুই ঘন্টা পূর্বে ঘাট থেকে লঞ্চ ছেড়ে এসেছি।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, আমতলী লঞ্চঘাটে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ ছাড়ার নির্দেশ দিয়েছি। ওই নির্দেশ মতে লঞ্চঘাট ছেড়ে চলে গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!