কলাপাড়ায় আগুনে ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে | আপন নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
“যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের নীলগঞ্জ ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন আমতলীতে ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁ/দা না দেয়ায় ঠিকাদারকে পি’টি’য়ে জ’খ’ম কলাপাড়ায় ই’য়া’বা’সহ ৩ মা’দ’ক কারবারি আ’ট’ক ঢাকায় “কলাপাড়াবাসীর মিলনমেলা” এ এমপি এবিএম মোশাররফ হোসেন কে সংবর্ধনা বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ
কলাপাড়ায় আগুনে ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে

কলাপাড়ায় আগুনে ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় আগুনে ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা।

বুধবার (১৭ জুন) রাত আনুমানিক রাত সাড়ে ১১ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নিজকাটা সুইজ গেট সংলগ্ন এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানাগেছে,  আলাউদ্দিন ও আব্দুর রাজ্জাকের মুদি দোকান দুইটি পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতি হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা।

দোকানের মালিক আলাউদ্দিন ও আব্দুর রাজ্জাক জানান, বুধবার রাত দশটার সময় দোকান বন্ধ করে বাসায় যাই, কিছুক্ষণ পরে জানতে পারি অগ্নিকাণ্ডের খবর,  এসে দেখি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

খরব পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিকাণ্ড স্থানে যাওয়া পথে মাঝে রাস্তার নির্মাণ কাজের কারণে যেতে পারেনি।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পারেনি কারণ দুই দোকানে গ্যাস সিলিন্ডার ছিল। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।

স্থানীয় সমাজসেবক নুরুল আমিন বাবুল জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই, স্থানীয়ভাবে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি, কিন্তুু এতে ব্যর্থ হই। বর্তমানে অগ্নিকাণ্ডে এ দুটি দোকানের মালিক নিঃস্ব হয়ে গেছে।

এ মুহূর্তে সরকারসহ সবাই তাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।

স্থানীয় হাসান পারভেজ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা শুনে ঘটনাস্থলে যাই, কিন্তু গিয়ে দেখি অন্য অন্যরকম দৃশ্য। ওই দৃশ্য দেখে চোখে পানি ধরে রাখতে পারছিনা। সবাই হাউমাউ করে কাঁদছে, কি করবে দিশাহারা হয়ে পড়েছে ওই দোকানী। এ মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো জন্য সরকারি-বেসরকারি সকলের প্রতি অনুরোধ করছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!