বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
বালুবহনকারী বাল্কহেডের ধাক্কায় কলাপাড়ায় বাংলাদেশ ডেনমার্ক মৈত্রী সেতু ক্ষতিগ্রস্ত

বালুবহনকারী বাল্কহেডের ধাক্কায় কলাপাড়ায় বাংলাদেশ ডেনমার্ক মৈত্রী সেতু ক্ষতিগ্রস্ত

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ

কলাপাড়ায় বাংলাদেশ ডেনমার্ক মৈত্রী সেতুর একটি পাইল এবং একটি পাইলের উপরের স্লাবের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বালুবহনকারী বাল্কহেডের থাক্কায় সেতুটির ক্ষতি হয়েছে। কংক্রিটের ঢালাই ভেঙ্গে রড বের হয়ে গেছে। স্থানীয়রা জানায় শনিবার সকালে বালুবহনকারী ‘এমবি সিরাজ এন্টারপ্রাইজ এসমাইল এন্ড আজমাইলের’ ধাক্কায় সেতুর এমন ক্ষতিসাধন হয়েছে। স্থানীয়রা এনিয়ে সেতুটির ক্ষতির শঙ্কা প্রকাশ করছেন। বাল্কহেডের স্টাফরা জানায়, বালু খালাশ করে ফেরার পথে অসাবধানতাবশত সেতুর পাইল ও স্লাবের সঙ্গে ধাক্কা লেগে যায়। এবং বাল্কহেডটি সেতুর নিচে আটকে যায়। ব্যবসায়ী রিয়াজ তালুকদার জানান, বালু বোঝাই এসব বাল্কহেড চলাচলের সময় প্রতিনিয়ত সেতুতে ধাক্কা লাগে। শনিবার (২০ জুন) ধাক্কা লেগে ব্যাপক ক্ষতি হয়। পাইল এবং পাইলের উপরের স্লাবের নিচের পাথরের ঢালাই ভেঙ্গে রড বের হয়ে গেছে (যার ওপরে গার্ডার সেট করা হয়েছে)। টিয়াখালী-নিশানবাড়িয়া-চাকামইয়া দোন নদীর ওপর নির্মিত এ সেতুর এমন ক্ষতিতে মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। কলাপাড়া পৌরশহর থেকে চাকামইয়া-তালতলী-তারিকাটাসহ কয়েকটি ইউনিয়নের সঙ্গে যোগাযোগের সেতুটি ২০১০ সালের ৭ জুলাই উদ্বোধন করা হয়। পানি সম্পদ মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান এবং ডেনমার্কের রাষ্ট্রদূত মিঃ এইনার হেবোগার্ড জেনসন সেতুটির উদ্বোধন করেন। ফলে হাজার সাধারণ মানুষহ যানবাহন চলাচলে এক নতুন দিগন্তের সূচনা ঘটে। ডেনমার্ক সরকারের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সেতুটি নির্মাণ করে। এলজিইডির উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মহর আলী জানান, বাল্কহেডটি আটকে দেয়া হয়েছে। ক্ষয়ক্ষতি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, খবরটি শোনার পরেই স্থানীয় চেয়ারম্যানকে এবং এলজিডির প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!