কলাপাড়ায় দালালের খপ্পরে ছেলেকে হারিয়ে দিশেহারা মা | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
কলাপাড়ায় দালালের খপ্পরে ছেলেকে হারিয়ে দিশেহারা মা

কলাপাড়ায় দালালের খপ্পরে ছেলেকে হারিয়ে দিশেহারা মা

রাসেল মোল্লাঃ

কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের পূর্ব চাকামইয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের পুত্র শামীম হাওলাদার (২২) মালয়শিয়া গিয়ে নিখোঁজ হলে একমাত্র বুকের ধনকে হারিয়ে মা এখন দিশেহারা হয়ে পড়েছে। দালালের খপ্পরে পরে ছেলেকে মালায়শিয়া পাঠিয়ে তার কোন খোঁজ পাচ্ছেনা মা সামসুন্নাহার বেগম। ছেলেকে ফিরে পাবার জন্য বিভিন্ন মহলে ছুটোছুটি করছেন তিনি। এ বিষয়ে কলাপাড়া থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।

জানা যায়, মা সামসুন্নাহারের পুত্র শামীম হাওলাদার গত দেড় বছর পূর্বে একটি কোম্পানীর মাধ্যমে কাজ করার জন্য মালয়শিয়া যায়। ওই কোম্পানীতে কিছুদিন কাজ করার পর নতুন ভিসা করানোর জন্য বাংলাদেশী এক দালাল নরসিংদী জেলার রায়পুর থানার নীলিক্ষা গ্রামের শাহআলম ও তার স্ত্রী বৃষ্টি বেগমের সাথে ৫ লক্ষ টাকার চুক্তি করেন শামীম। চুক্তিমত ৪ লক্ষ ৪০ হাজার টাকা শামীম মালয়শিয়া বসে নগদ প্রদান করেন। বাকী ৬০ হাজার টাকা মা সামসুন্নাহার দালালের স্ত্রী বৃষ্টি বেগমের ডাচবাংলা ব্যাংকের ১৪১১৪১০৬২ হিসাব নম্বরে আমতলী শাখার মাধ্যমে প্রদান করেন। এরপর গত ১৫ দিন ধরে ছেলে শামীমের কোন খোঁজ পাচ্ছে না মা সামসুন্নাহার বেগম। ছেলের ব্যবহৃত মোবাইল নাম্বারটি সেই থেকে বন্ধ পাওয়া যাচ্ছে। দালালের স্ত্রী বৃষ্টি বেগমের কাছে ছেলের সংবাদ জানতে চাইলে উল্টোপাল্টা কথা বলেন। সর্বশেষ বৃষ্টির ব্যবহৃত ০১৭৯৪-৬৭৩৪১৬ মোবাইল নাম্বারটিও বন্ধ পাওয়া যায়। দিশেহারা হয়ে মা সামসুন্নাহার কলাপাড়া থানায় জিডি নম্বর ৭৯৯ তারিখ- ২২-০৬-২০২০ একটি সাধারন ডায়রী করেন।
মা সামসুন্নাহার কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার বাবারে আমার বুকে ফেরত দেয়ার জন্য প্রশাসনের কাছে জোড় মিনতি জানাচ্ছি। সেই সাথে দালাল চক্রকে ধরে আইনানুগ ব্যাবস্থা নেয়ার দাবী জানান তিনি।
কলাপাড়া থানার ওসি খন্দকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, এবিষয়ে থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!