বাউফলে দুর্ধষ সন্ত্রাসী হামলা ও ভাংচুর | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
বাউফলে দুর্ধষ সন্ত্রাসী হামলা ও ভাংচুর

বাউফলে দুর্ধষ সন্ত্রাসী হামলা ও ভাংচুর

এম.এ হান্নান, বাউফলঃ

বাউফলে রাতের আধারে ককটেল ফাটিয়ে দুর্ধষ সন্ত্রাসী হামলা ও নির্মাণাধীন দোকান ঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৪জুন) রাত আনুমানিক ২টার সময় এ ঘটনা ঘটে উপজেলার কেশাবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামে।
জানা যায়, ইউনিয়নের বাজেমহল গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক সরদার ৫৩০/৫৩১/৫৩৫ খতিয়ানের ২১৩৩নং দাগে তাঁর পৈত্রিক ও কবলাকৃত জমিতে পাকা দোকান ঘর নির্মাণ কাজ শুরু করলে গত ২৩জুন সকালে কাজে বাধা ও হুমকি দেয় একই গ্রামের মৃত- ওবায়দুল হকের ছেলে মো. মাকসুদুর রহমান (৫৫), জুলকার নাইম (৩৫), হারুন অর রশিদ (৫০) ও হান্নান (৪০) সহ অনেকে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান মহিউদ্দিন লাভলুকে অবগত করলে তিনি মিমাংসা করে দেয়। তাঁরা চেয়ারম্যানের মিমাংসা না মেনে রাতে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটনায়।
রাজ্জাক বিশ্বাসের মেয়ে মোসা. ফেরদৌসী জান্নাত জানান, তাঁর বাবার কবলা ও পৈত্রিক জমিতে পাকা দোকান ঘর নির্মাণ কাজ শুরু করলে বিভিন্ন সময় হুমকি ও বাধা দেয় মাকসুদুর রহমান ও জুলকার নাইম ও তাদের সন্ত্রাসী বাহিনীরা। এবিষয়ে স্থানীয় চেয়ারম্যানকে জানালে তিনি বিষয়টি মিমাংসা করে দেয়। তাঁরা মিমাংসা না মেনে বুধবার রাতে দুর্ধষ সন্ত্রাসী হামলা চালিয়ে আমাদের দোকান ঘর ভেঙে চুড়ে দেয়। ককটেলের আঘাতে আমার বাবা আহত হয়। আমাদের কে হত্যার হুমকি দেয়।

এবিষয়ে জানতে চাইলে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘
অভিযোগের প্রেক্ষিতে আইনাণুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!