দশমিনায় বেড়িবাঁধ সড়ক ভাঙ্গন অব্যাহত ভোগান্তিতে সাধারণ মানুষ | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
দশমিনায় বেড়িবাঁধ সড়ক ভাঙ্গন অব্যাহত ভোগান্তিতে সাধারণ মানুষ

দশমিনায় বেড়িবাঁধ সড়ক ভাঙ্গন অব্যাহত ভোগান্তিতে সাধারণ মানুষ

সঞ্জিব দাস, গলাচিপাঃ

দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের বেড়িবাঁধ সড়ক তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর ভাঙ্গন অব্যাহত। দিশেহারা হয়ে পড়েছে ৫ গ্রামের মানুষ। প্রতিদিন যাতায়েতে সমস্যা হচ্ছে শিক্ষার্থীসহ পথচারিদের। ভাঙ্গনে বুড়িকান্দা এলাকার বেড়িবাঁধের শতভাগ বিলীন পথে। বর্তমানে ভেঙ্গে যাওয়া অংশ দিয়ে চরম জীবনের ঝুঁকি চলাচল করতে হচ্ছে। যে কোন সময় সম্পূর্ণ সড়ক ভেঙে পানিতে প্লাবিত হতে পারে পাচ গ্রাম। ফলে চরম ভোগান্তিতে পরতে হবে রনগোপলদী ইউনিয়ন বাসীর। সরেজমিন গিয়ে শুক্রবার বিকালে দেখা যায়, তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর তীব্র ¯্রােতে বিলীনের পথে বেড়িবাঁধ সড়কটি। জীবনের ঝুঁকি নিয়ে আসা যাওয়া করছে মানুষ। প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে গাড়ির চালকসহ যাত্রীরা। আতঙ্কে রয়েছে ইউনিয়নের ৫টি গ্রাম। রনগোপালদী ইউপি সদস্য মো. মনির হোসেন এ প্রতিনিধিকে বলেন, নদীর পানি বৃদ্ধি হয়ে প্রবল বেগে বাঁধে বাঁধাগ্রস্ত হয়ে ভঙ্গনের সৃষ্টি হয়ে ভাঙ্গন শুরু হয়েছে। চাষাবাধের জমিসহ বসবাসরত মানুষের মনে আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবী বেড়িবাঁধ সড়কটি পাকা করনের জন্য এলজিইডি’র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এটিএম আসাদুল হক নাসির সিকদার বলেন, বেড়িবাঁধ সড়কটির পুনঃ নির্মান কিংবা সংস্কার করা একান্ত জরুরি। ভাঙ্গনের কারনে জনসাধারন আসা যাওয়ায় বাঁধাগ্রস্ত হচ্ছে। তিনি আরো জানান, দ্রুত ভাঙন রোধ ব্যবস্থা না নিলে বেড়িবাঁধ ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়বে একাধিক এলাকা। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামানের (০১৩১৭২৩৫৩৭২) নাম্বারে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তার কোন বক্তব্য দেয়া যায়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!