আমতলীতে জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরন | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
আমতলীতে জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরন

আমতলীতে জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরন

আমতলী প্রতিনিধিঃ

জাটকা ইলিশ আহরন থেকে বিরত থাকা আমতলীর হলদিয়া ইউনিয়নের ৮’শ২৬ জন জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরন করা হয়েছে। শনিবার (২৭ জুুন) আমতলী ইউএনও মনিরা পারভীন হলদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে এ চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন।
জানাগেছে, নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত (৮ মাস) নদীতে জাটকা ইলিশ আহরণ ও সংরক্ষণ সম্পুর্ন নিষিদ্ধ। এ সময় জাটকা ইলিশ আহরন থেকে বিরত থাকা জেলেদের প্রধানমন্ত্রীর বিশেষ ভিজিএফ সহায়তা প্রদান করেছেন। ওই বিশেষ ভিজিএফ’র সহায়তার আওতায় আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮’শ ২৬ জন জেলেদের মাঝে জুন মাসের চাল বিতরন করা হয়েছে। প্রত্যেক জেলেকে ৫৬ কেজি করে চাল দেয়া হয়। শনিবার ইউএনও মনিরা পারভীন জেলেদের চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মৃধা,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহবুবুল আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আনিসুর রহমান প্রমুখ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, উপজেলার কোন জেলেই না খেয়ে অভুক্ত থাকবে না। করোনা পরিস্থিতি ছাড়াও জেলেদের পাশে রয়েছে সরকার। কিন্তু কথা দিতে হবে কোন দিন জাটকা ইলিশ আহরন করবেন না। আজকের জাটকাই আগামী দিনের বড় ইলিশ। এ সামদ্রিক সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। তিনি আরো বলেন, যখনই আপনাদের সহায়তার প্রয়োজন হবে তখনই আমাকে জানাবেন আপনাদের পাশে দাড়াবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!