বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
আমতলীর ৮’শ ২ জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরন

আমতলীর ৮’শ ২ জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরন

আমতলী প্রতিনিধিঃ

জাটকা ইলিশ আহরন থেকে বিরত থাকা বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৮’শ ২ জন জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরন করা হয়েছে। রবিবার অতিরিক্ত জেলার ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ আশরাফুল ইসলাম চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে এ চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন।
জানাগেছে, নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত (আট মাস) নদীতে জাটকা ইলিশ আহরণ ও সংরক্ষণ সম্পুর্ন নিষিদ্ধ। এ সময়ে জাটকা ইলিশ আহরন থেকে বিরত থাকা জেলেদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ভিজিএফ সহায়তা প্রদান করেছেন। ওই বিশেষ ভিজিএফ’র সহায়তার আওতায় আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৮’শ ২ জন জেলেদের মাঝে জুন মাসের চাল বিতরন করা হয়েছে। প্রত্যেক জেলেকে ৫৬ কেজি করে চাল দেয়া হয়। রবিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ আশরাফুল ইসলাম জেলেদের মাঝে চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মনিরা পারভীন, ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহবুবুল আলম প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!