বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া থানার আরও তিন পুলিশ সদস্য, এক গৃহবধূ (আওয়ামী লীগ নেত্রী) ও এক নার্সসহ মোট ৬ জন করোনা শনাক্ত হয়েছে।
এনিয়ে কলাপাড়ায় মোট ২৬ জন করোনা শনাক্ত হলো। এর মধ্যে দুইজন মারা গেছেন। সুস্থ হয়েছে তিন জন। রবিবার (২৮ জুন) সকালে দুইজন করোনা জয়ীকে হাসপাতাল কর্তৃপক্ষ অভিনন্দন জানিয়েছেন। কলাপাড়া উপজেলা স্বাস্থ্যবিভাগ রবিবার এ খবর নিশ্চিত করেছেন। এনিয়ে কলাপাড়া থানার চার পুলিশ সদস্য করোনা আক্রান্ত রয়েছেন। এছাড়া কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের চার সদস্য আগেই করোনা শনাক্ত হয়েছেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply