বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় মানুষের চোখের জলে বিদায় পৌর বিএনপির সভাপতি নুর বাহাদুর তালুকদার

কলাপাড়ায় মানুষের চোখের জলে বিদায় পৌর বিএনপির সভাপতি নুর বাহাদুর তালুকদার

আপন নিউজ ডেস্কঃ 
পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদারকে চোখের জলে বিদায় দিলেন কলাপাড়ার হাজার হাজার মানুষ।
১৯৬৯ এর গনঅভ্যূথানসহ ১৯৭১ এ কলাপাড়া উপজেলার প্রতিবাদী নেতা ও জাতীয়তাবাদী দল (বিএনপির) কলাপাড়া পৌর শহরের সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার।
মঙ্গলবার (৩০ জুন) রাত একটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দীর্ঘ দিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার (১ জুলাই) আসরের নামাজ বাদ এতিমখানা জামে মসজিদ মাঠে তার নামাজে জানাজা শেষে এতিমখানা কবরস্থানে দাফন করা হয়েছে। ওই জানাজা নামাজে হাজার হাজার মুসল্লী অংশগ্রহণ করেন।
১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ ইতিহাস বিভাগে এমএ পাস করে ১৯৭৯ সালে কলাপাড়া সরকারী মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহন করেন। ১৯৭০ সালে জাগোদলের ছাত্রনেতা হিসাবে রাজনৈতিক জীবন শুরু করেন তিনি। ১৯৯০ সালে সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। সর্বশেষ কলাপাড়া পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন পটুয়াখলী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলদার, পৌর আওয়ামী লীগের সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, ও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!