শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় সরকারী রাস্তা কেটে বাঁশের বেরা; চলাচলের ভোগান্তি

গলাচিপায় সরকারী রাস্তা কেটে বাঁশের বেরা; চলাচলের ভোগান্তি

কেসমী সরকার,গলাচিপাঃ
পটুয়াখালী গলাচিপা উপজেলায় সরকারী রাস্তা কেটে ডোবা নালা অতঃপর বাঁশের বেরা দিয়ে আটকে দেওয়া হয়েছে প্রতিপক্ষের বাড়িতে আশ যাওয়া ব্যবস্থা।
জানা গেছে, রতনদি তালতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ফরাজি বাড়ির পুকুর পার ঘেঁষে নির্মিত রাস্তা কেটে ডোবা- নালা তৈরি করে বাঁশের বেরা দেওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এর কাছে চলাচলের বিঘ্নিত হওয়ার কারনে অভিযোগ করেন ভুক্তভোগী মোঃ সোলায়মান হিরা সবুজ। অভিযোগটি আমলে নিয়ে গলাচিপা থানা অফিসার্স ইনচার্জ কে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
আরও জানা যায় বড়বাধ মুন্সী বাড়ি থেকে ফরাজি বাড়ির পুকুর পার ঘেঁষে মোল্লা বাড়ি পর্যন্ত সরকারি অনুদানে রাস্তটি ২০০৭-২০০৮ অর্থ বছরে নির্মাণ করা হয়েছিল। পূর্ব শত্রুতার ঝেড়ে আদালতে একাধিক মামলা রয়েছে পক্ষদ্বয়ের। বিরোধিয় বিষয় নিয়ে একাধিক সালিশ টেবিল তৈরি হলেও সমাধানের পথ আজও মেলেনি। সরজমিনে গেলে দক্ষিণ চর বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মস্তোফা ফরাজির কাছে রাস্তা কাটা ও বেরা দেওয়ার বিষয় জানতে চাইলে তিনি কোন প্রকারের মতামত না দিয়েই স্থান ত্যাগ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!