আমতলীর ৯’শ ৫৯ জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরন | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
আমতলীর ৯’শ ৫৯ জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরন

আমতলীর ৯’শ ৫৯ জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরন

আমতলী প্রতিনিধিঃ

জাটকা ইলিশ আহরন থেকে বিরত থাকা আমতলী উপজেলার দুইটি ইউনিয়নের ৯’শ ৫৯ জন জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরন করা হয়েছে। শুক্রবার ইউএনও মনিরা পারভীন স্বাস্থ্যবিধি মেনে এ চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন।
জানাগেছে, নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত (আট মাস) নদীতে জাটকা ইলিশ আহরণ ও সংরক্ষণ সম্পুর্ন নিষিদ্ধ। এ সময়ে জাটকা ইলিশ আহরন থেকে বিরত থাকা জেলেদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ভিজিএফ সহায়তা প্রদান করেছেন। ওই বিশেষ ভিজিএফ’র সহায়তার আওতায় আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নে ৬’শ ১৮ জন এবং আমতলী সদর ইউনিয়নে ৩’শ ৪১ জন জেলেদের মাঝে জুন মাসের চাল বিতরন করা হয়েছে। প্রত্যেক জেলেকে ৫৬ কেজি করে চাল দেয়া হয়। শুক্রবার ইউএনও মনিরা পারভীন স্বাস্থ্যবিধি মেনে এ চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহবুবুল আলম প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!