গলাচিপায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু | আপন নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
“যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের নীলগঞ্জ ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন আমতলীতে ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁ/দা না দেয়ায় ঠিকাদারকে পি’টি’য়ে জ’খ’ম কলাপাড়ায় ই’য়া’বা’সহ ৩ মা’দ’ক কারবারি আ’ট’ক ঢাকায় “কলাপাড়াবাসীর মিলনমেলা” এ এমপি এবিএম মোশাররফ হোসেন কে সংবর্ধনা বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ
গলাচিপায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

গলাচিপায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

গলাচিপা প্রতিনিধিঃ

গলাচিপায় সড়ক দূর্ঘটনায় মতলেব হাওলাদার (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ছোট চরকাজল গ্রামের মৃত আব্দুল গণি হাওলাদারের ছেলে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার সময় ছোট চরকাজল গ্রামের বালা বাড়ির পূজা মন্ডবের সামনের পাকা সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ পুলিশ গলাচিপা থানায় নিয়ে আসে। ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল জানান, মতলেব হাওলাদার জুমার নামাজের পরে ছোট চরকাজল গ্রামের নাসির হাওলাদারের বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসার পথে পূজা মন্ডবের সামনে পাকা সড়ক পারাপার করার উত্তর থেকে দক্ষিন গামী ১টি মোটর সাইকেলের নিচে পরে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। এসময় মোটর সাইকেল চালক দ্রুত মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী ঘটনাস্থলে এসে দেখেন পাকা সড়কের উপর বৃদ্ধের নিথর দেহ পরে রয়েছে। মাথা ফেটে অনেক রক্তক্ষরন হয়েছে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে আসে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!