কলাপাড়ায় সাংবাদিক ভজহরি কুন্ডু’র স্মরনে সভা অনুষ্ঠিত | আপন নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
“যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের নীলগঞ্জ ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন আমতলীতে ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁ/দা না দেয়ায় ঠিকাদারকে পি’টি’য়ে জ’খ’ম কলাপাড়ায় ই’য়া’বা’সহ ৩ মা’দ’ক কারবারি আ’ট’ক ঢাকায় “কলাপাড়াবাসীর মিলনমেলা” এ এমপি এবিএম মোশাররফ হোসেন কে সংবর্ধনা বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ
কলাপাড়ায় সাংবাদিক ভজহরি কুন্ডু’র স্মরনে সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় সাংবাদিক ভজহরি কুন্ডু’র স্মরনে সভা অনুষ্ঠিত

রাসেল মোল্লাঃ

কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও মধ্য উপকূলের প্রথিতযশা সাংবাদিক ভজহরি কুন্ডু’র স্মরন সভা রবিবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেসক্লাবের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজুর উপস্থাপনায় স্মরন সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বিপুল হাওলাদার ও মেজবাহউদ্দিন মাননু, সিনিয়র সাংবাদিক বশির উদ্দীন বিশ্বাস, জীবন কুমার মন্ডল, অমল মূখার্জী, সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টু, সাবেক সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, জসিম পারভেজ প্রমূখ।

স্মরনসভায় বক্তারা মধ্য উপকূলের গুনী এ মফস্বল সাংবাদিকের কর্মজীবন নিয়ে স্মৃতিচারন করেন। এবং খ্যাতিমান এ প্রয়াত সিনিয়র সাংবাদিকের আদর্শ অনুসরনীয় বলে মন্তব্য করেন।

স্মরন সভার শুরুতে প্রয়াত সাংবাদিকের বিদেহী আত্মার শান্তি কামনায় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ৫জুলাই দৈনিক সংবাদে কলাপাড়া প্রতিনিধি হিসেবে কর্মরত থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৬ বছর বয়সে তিনি মৃত্যুবরন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!