বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
এস এম আলমগীর হোসেনঃ
কলাপাড়ায় মহান বিজয় দিবসের অনুষ্ঠানে ৭৪ মুক্তিযোদ্ধাকে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়েছে। সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এসময় বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ কলাপাড়া ইউনিটের সাবেক কমান্ডার বদিউর রহমান বন্টিন, নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ।
এসময় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply