আমতলীতে অ্যাপ্রোচ সড়ক নির্মাণের পাঁচ দিনের মাথায় দেবে গেছে | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আমতলীতে অ্যাপ্রোচ সড়ক নির্মাণের পাঁচ দিনের মাথায় দেবে গেছে

আমতলীতে অ্যাপ্রোচ সড়ক নির্মাণের পাঁচ দিনের মাথায় দেবে গেছে

আমতলী প্রতিনিধিঃ
আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের নোমের খালের ব্রীজের অ্যাপোচ সড়ক নির্মাণের পাঁচ দিনের মাথায় দেবে গেছে। স্থানীয়রা অভিযোগ করেন, নিম্নমানের গাইড ওয়াল ও ইট-বালু দিয়ে তড়িগড়ি করে কাজ করায় সড়কটির এ অবস্তা হয়েছে। সড়ক সংস্কার করা না হলে ব্রীজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। দ্রুত অ্যাপ্রোচ সড়ক সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
জানাগেছে, স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ এ বছর মার্চ মাসে গুলিশাখালী ইউনিয়নের নোমোর খালের ব্রীজের অ্যাপোচ সড়ক নির্মাণের দরপত্র আহবান করে। দুই লক্ষ টাকা ব্যয়ে ওই অ্যাপ্রোচ সড়কের কাজ পায় কবির হোসেন নামের এক ঠিকাদার। জুন মাসের শেষের দিকে তড়িগড়ি করে নি¤œমানের গাইড ওয়াল ও ইট-বালু দিয়ে ওই সড়কের কাজ শেষ করে। গত ৩০ জুন অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজ শেষ হয়। কাজ শেষ হওয়ার পাঁচ দিনের মাথায় অ্যাপ্রোচ সড়কটির দুই পাশের গাইড ওয়াল ভেঙ্গে সড়ক দেবে গেছে। অ্যাপ্রোচ সড়ক দেবে যাওয়ায় যানবাহন চলাচল প্রায় বন্ধের পথে। জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এতে ভোগান্তিতে পড়েছে গুলিশাখালী ইউনিয়নের অন্তত ১০ হাজার মানুষ। দ্রুত ওই সড়কটি সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়রা অভিযোগ করেন ঠিকাদার কবির হোসেন তড়িগড়ি করে নি¤œমানের গাইড ওয়াল ও ইট-বালু দিয়ে কাজ করায় সড়কের দুই পাশের গাইড ওয়াল ভেঙ্গে সড়ক দেবে গেছে। ওই সড়কের মাঝখান দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। যে কোন সময় পুরো সড়ক দেবে যেতে পারে বলে আশংঙ্কা করেছেন এলাকাবাসী।
ইজিবাইক চালক মনির হোসেন বলেন, ব্রীজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণের পাঁচ দিনের মাথায় সড়কের গাইড ওয়াল ভেঙ্গে সড়কের দুই পাশ দেবে গেছে। এখন সড়কে মাঝখান দিয়ে কোন মতে গাড়ী নিয়ে চলাচল করছি। দ্রুত সড়কটি নির্মাণের দাবী জানাই।
ঠিকাদার মোঃ কবির হোসেন অ্যাপ্রোচ সড়ক দেবে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, দ্রুত ওই সড়ক সংস্কার করে দেওয়া হবে।
গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এ্যাড. আলহাজ্ব নুরুল ইসলাম বলেন, অ্যাপ্রোচ সড়ক দেবে যাওয়ার খবর পেয়ে সরেজমিনে পরিদর্শন করেছি। তিনি আরো বলেন, গাইড ওয়াল ভেঙ্গে সড়ক দেবে গেছে।
আমতলী উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ শরাফ উদ্দিন বলেন, ঠিকাদারকে অ্যাপ্রোচ সড়ক সংস্কার করে দেওয়ার নির্দেশ দিয়েছি। সংস্কার না করলে তার জমানত দিয়ে ওই সড়ক সংস্কার কাজ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!