গলাচিপার ইউএনও’র সরকারি নম্বর ক্লোন চেয়ারম্যান-শিক্ষকদের কাছে চাঁদাবাজি | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
গলাচিপার ইউএনও’র সরকারি নম্বর ক্লোন চেয়ারম্যান-শিক্ষকদের কাছে চাঁদাবাজি

গলাচিপার ইউএনও’র সরকারি নম্বর ক্লোন চেয়ারম্যান-শিক্ষকদের কাছে চাঁদাবাজি

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে চেয়ারম্যান, প্রধান শিক্ষক-সুপারদের কাছে চাঁদাবাজি করছে একটি চক্র। চক্রটি ল্যাবটপ দেওয়ার কথা বলে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের কাছ থেকে ৯ হাজার টাকা করে চাঁদা দাবি করে। এ ঘটনায় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার সাধারণ ডায়েরি করেছেন। এদিকে এ বিষয় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সতর্কীকরণ নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, মঙ্গল ও বুধবার দুই দিন ধরে গলাচিপা উপজেলার অন্তত ২০টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন চেয়ারম্যানদের কাছে একটি চক্র উপজেলা নির্বাহী অফিসারের সরকারি ০১৭৩৩৩৩৪১৫৩ মোবাইল নম্বরটি ক্লোন করে ফোন দেয়। এসময় চক্রটি ল্যাবটপ পাইয়ে দেওয়ার কথা বলে ০১৭২৯৬০৮৫৯১ নম্বরে টাকা বিকাশ করতে বলে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার খারিজ্জমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত জাহানের কাছে ইউএনও’র মোবাইল নম্বর দিয়ে ফোন দিয়ে ল্যাবটপ দেওয়ার কথা বলে টাকা দাবি করে। এসময় নুসরাত জাহান চক্রটিকে চ্যালেঞ্জ করলে ফোন কেটে দেয়। পরে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। এ বিষয় গলাচিপা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতিমধ্যে কলাগাছিয়ার বলাইবুনিয়া দাখিল মাদ্রাসার সুপার চক্রটির ০১৭২৯৬০৮৫৯১ বিকাশ নম্বরে দুই বারে মোট ১৮ হাজার টাকা দিয়ে দিয়েছেন। এ ছাড়া অন্য কারো খবর এখন পর্যন্ত আমার জানা নেই। তবে আজ এ বিষয় প্রতারিত না হওয়ার জন্য উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে।’ এ ঘটনা প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ‘আজ ঘটনাটি শোনার পরই গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’ এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, ‘এ বিষয় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্তপূর্বক আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!