বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
আপন নিউজ ডেস্কঃ
কুয়াকাটা সৈকতের বেলাভূমে ভেসে এসেছে একটি বিশাল আকৃতির কচ্ছপ। স্থানীয় ট্যুরিজম ব্যবসায়ী কেএম বাচ্চু জানান, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পূর্বদিকে ট্যুরিজম পার্ক সংলগ্ন বেলাভূমে কচ্ছপটি তিনি দেখতে পান। কচ্ছপটির ওজন আনুমানিক ২৫ কেজি। এটির সামনের একটি পা কাটা ছেড়া রয়েছে। ধারনা করা হচ্ছে জেলেদের জালে আটকা পড়ে এটি আহত হয়ে ভেসে এসেছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, কচ্ছপটি সাগরের মধ্যে ছেড়ে দেয়া হয়েছে।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply