গলাচিপায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
গলাচিপায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গলাচিপায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সঞ্জিব দাস,গলাচিপাঃ

গলাচিপায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৩ জুলাই) বেলা সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিন শাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে। আরও উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম দেলোয়ার হোসেন, শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, কৃষি কর্মকর্তা এস,এম সাইফুল্লাহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু শাহা, চেয়ারম্যানগনসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় শুরুতে সুন্দর পরিবেশের জন্য এবং উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, চোরাই চালান প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ইউএনও। পরে দুপুর ১২ টায় একই স্থানে উপজেলা আশিষ কুমারের সভাপতিত্বে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!