শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জনদুর্ভোগ কমাতে ওয়াপদা সড়কের গর্ত ভরাটে রিমন সিকদারের উদ্যোগ কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত
বেনাপোলের কুখ্যাত সন্ত্রাসীর হাতে বড় ভাই খুন

বেনাপোলের কুখ্যাত সন্ত্রাসীর হাতে বড় ভাই খুন

মোঃ জসীম উদ্দীন, বেনাপোলঃ

নেশার টাকার দাবিতে আপন ভাই রাসেল নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে একাধিক মামলার আসামি আমজাদ নামে এক কুখ্যাত সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে বেনাপোল পোর্ট থানার কাগজ পকুর গ্রামে। তবে গুলি করে ভারতে পালিয়ে যাওয়ার সময় আমজাদ হোসেন আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বুধবার (২৯ জুলাই) সকাল ১০ টার সময় এ ঘটনা ঘটে বেনাপোল, কাগজপুকুর (দক্ষিনপাড়া) বাজারের পাশে তাদের নিজ বাড়িতে।

নিহত রাসেল হোসেন (৩০) ও হত্যাকারী আমজাদ হোসেন কাগজপুকর গ্রামের ইদ্রিস আলী (ইদুর) ছেলে।

নিহতর চাচা আব্দুল রহিম বলেন, মঙ্গলবার রাতে আমজাদ নেশার জন্য তার ভাই রাসেল এর কাছে ২০ হাজার টাকা দাবি করে। এ নিয়ে দুই ভাই কথা কাটাকাটি হয়। সকালে আবার সে রাসেলের কাছে টাকা দাবি করে। রাসেল টাকা দিতে অস্বীকার করলে আমজাদ তার গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে। পরে রাসেলকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।

স্থানীয়রা জানান, বেনাপোল শার্শার কুখ্যাত সন্ত্রাসী একাধিক মাদক ও হত্যা মামলার আসামি নিজের বোমায় নিজে নিহত আমিরুলের সেকেন্ড ইন কমান্ড ছিল এই আমজাদ হোসেন। আমিরুল নিহত হওয়ার পর থেকে সে কাগজপুকুর বেনাপোল শার্শা এলাকায় ছিনতাই সহ নানা ধরনের অপরাধ কর্মকান্ডর সাথে জড়িত ছিল। নিহত রাসেল হোসেন বেনাপোল বাজারে ডাবলু মার্কেটে একজন কসমেটিক্স ব্যবসায়ি।

বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বলেন, স্থানীয় লোক মারফত ওই যুবককে আটক করি। স্থানীয় লোক বলে সে হত্যা করে পালিয়ে যাচ্ছে। পরে তাকে আটক করে নাম জানতে চাইলে সে তার নাম আলী হোসেন বলে জানায়। এসময় তার নিকট একটি ছোট চাকু পাওয়া যায়। আমরা নিশ্চিত হতে না পেরে ওই যুবককে ছেড়ে দেওয়ার পর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গেছে।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এ এস আই রোকনুজ্জামান বলেন, আমজাদ ভারতে পালিয়ে যাওয়ার সময় ওসি মামুম খানের নেতৃত্বে তাকে সীমান্তের সাদিপুর ইছামতি নদী থেকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেছেন আসামি এখন থানা হাজতে আছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!